আসানসোল ✍ Final Exposer

সালানপুর ব্লক সম্প্রীতি উৎসবের উদ্বোধন

কৌশিক মুখার্জী: সালানপুর:-

বৃষ্টিকে মাথায় রেখেই দ্বিতীয় বর্ষের চারদিন ব্যাপী সালানপুর ব্লক সম্প্রীতি উৎসবের উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।তবে অনুষ্ঠানের আগে রূপনারায়ানপুর ডিএভি স্কুল থেকে ইউথ ক্লাব অর্থাৎ সম্প্রীতি উৎসব মেলা প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের সর্বস্তরের মানুষজন।তারপরেই সম্প্রীতি উৎসবের পতাকা উত্তোলন করে দ্বিতীয় বর্ষের সম্প্রীতি উৎসবের সূচনা করেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান,উপপ্রধান,সদস্য বৃন্দরা।এদিন মঞ্চ থেকেই বিশেষ অতিথি দের মোমেন্ট, ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মান জানানো হয়।তাছাড়া ব্লকের বেশ কিছু ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও বই খাতা তুলে দেওয়া হয়। এবং বেশ কয়েকটি ক্লাবের হাতে ফুটবল ও ক্যারামবোর্ড প্রদান করা হয়।
এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনা "ধর্ম যার উৎসব সবার"। সেই ভাবনাকে মাথায় রেখে সম্প্রীতি উৎসবে আয়োজন করা হয়েছে।তারাই আজ উদ্বোধন।আমি অনুরোধ করবো সবাই আসুন এবং উৎসবের আনন্দ উপভোগ করুন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার