আসানসোল ✍ Final Exposer

ফের আগুন মালদহের বাজারে

তন্ময় মাহারা: মালদা:- ফের আগুন মালদহের বাজারে। এবার ইংরেজবাজারের নিয়ন্ত্রিত বাজারে আগুনে পুড়ল পাঁচটি দোকান। মঙ্গলবার রাতে দোকানগুলি আচমকা দাউদাউ করে জ্বলতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন বাজারের কর্মীরা। তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তাতেই আগুন না নেভায় ঘটনাস্থলে দুটি ইঞ্জিন নিয়ে পৌঁছয় দমকল কর্মীরা। তাঁদের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, কলা, কাপড়ের ব্যাগের পাইকারী দোকানে আগুন লাগে। ফলে আগুন কী ভাবে লাগল, তা এখনও স্পষ্ট হয়নি। তবে বাজারের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, বাজারে অগ্নিনির্বাপন ব্যবস্থা নেই। কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে বলে জানান দমকল কর্তারা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার