আসানসোল ✍ Final Exposer

অভিমান

অভিমান

অনুস্মৃতি চৌধুরী (দুর্গাপুর, পশ্চিম বর্ধমান)

আজ আমার বড্ড অভিমান
সকাল থেকে মুখটা হয়ে আছে ম্লান।
ঝগড়া করছি মায়ের সাথে
খাবার কেন আমার থেকে যায় পাতে ?
আমি বলি, রাক্ষস কিংবা দানব আমি নই,
যে যত দেবে তত খাবো তা স্বপ্নেও সম্ভব নয়।
মা আমার বড্ড জেদি চায় না কিছু মানতে
এই বারে বলেই দিল,আর বলবি না কিছু আনতে।
ঝগড়া আরো গম্ভীর হলো, হলো অনেক কথা কাটাকাটি,
শেষ অবধি আমার মা-ই জিতল, আর আমি হয়ে গেলাম হেরো পার্টি।
বুঝতে পারলাম সব হলো আমার এই না খাওয়ার দোষ
ক্ষমা চাইতে গেলে বলে, দোষী তুই নোস।
বুঝতে পারলাম, মায়ের কথা শোনাই হল নীতি,
মায়ের ভালোবাসা পাওয়াই হলো
সন্তানের সবচেয়ে বড় প্রাপ্তি ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার