আসানসোল ✍ Final Exposer

তীব্র রোদ এবং গরমকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার করলেন সাবিনা ইয়াসমিন

তন্ময় মাহারা: মালদা:- মার্চের শুরুতেই তীব্র রোদের তাপ এবং গরমকে উপেক্ষা করে রাস্তায় নেমে নির্বাচনী প্রচার শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বুধবার দুপুরে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাঙ্গিটোলা এলাকার কাশিমবাজারে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন । পাশাপাশি এবারের লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হানের সমর্থনে নির্বাচনী প্রচার চালান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতৃত্বরাও এই নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার