আসানসোল ✍ Final Exposer

অজয় নদী থেকে বালি গাড়ি যাওয়ার জন্য রাস্তা খারাপ, গাড়ি আটকে বিক্ষোভে স্থানীয়রা

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- শনিবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার চুরুলিয়া লদা গ্রামের মানুষ অজয় নদী থেকে বালি গাড়ি যাওয়ার রাস্তায় আটকে বিক্ষোভ দেখালো।

আজ সকাল বেলায় স্কুল পড়ুয়ারা টিউশনি পড়তে যাচ্ছিল এবং কয়েকদিন বৃষ্টিতে রাস্তায় ব্যাপক কাদা দেখা দিয়েছে। একটা বাচ্চা পড়ে যায় কাদাতে। সেখানে দাঁড়িয়ে থাকা চুরুলিয়া ক্যাম্পের পুলিশ তাদেরকে বলে তোরা বাড়ি চলে যা। পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে তারপরে গ্রামের মানুষেরা পথে নেমে বিক্ষোভ দেখায় গাড়ি আটকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার