জেলার আপডেট ✍ Final Exposer

ভুল শুধু ভুল

ভুল শুধু ভুল

সুবিমল মুখার্জী (পূর্ব বর্ধমান)

ফুল বাগানে ফুটলো দেখি
কাঁটার সাথে ফুল,
জীবন পথে চলার মাঝে
সবই যেন ভুল ।।

রঙের মেলা রং বাহারী
রঙিন প্রজাপতি,
সবার সাথে মনের মিলন
লাভ হলো কি ক্ষতি !!

হাতের তালু তাল মিলিয়ে
আলিঙ্গনের ছোঁয়া,
হৃদয় আগুন ধিকধিকিয়ে
উঠছে কালো ধোঁয়া।।

গোপন কথা মনের ব্যথা
নিজের ভেবে বলি,
আর কতদিন ভুল করে
আজ অন্য পথে চলি ।।

ঠোঁটের কোণে মুচকি হাসি
চোখের জলে ডুব,
ভালোবাসা বিলিয়ে দিলে
আঘাত আসে খুব ।।

অভিমানে দুঃখে রাগে
টানছি মাথার চুল,
শরীর কাঁপে রক্ত স্রোতে
সবই বুঝি ভুল ।।

পাপড়ি পরাগ বৃন্ত পাতা
এসব নিয়েই ফুল,
মনের মানুষ পাইনা খুঁজে
যেন ভাঙ্গা নদীর কূল।।

জীবন শেষে অবশেষে
বুঝতে পারি ভুল,
সত্য মিথ্যা প্রতিশ্রুতি
পড়ছে ঝরে ফুল ,
সবই যেন ভুল ।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার