আসানসোল ✍ Final Exposer

পুকুর ভরাট করে অবৈধ নির্মাণে চললো বুলডোজার

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোলের উত্তর থানার জ্যোতিনগর এলাকায় পুকুর ভরাটের অভিযোগ পেয়ে আসানসোল কর্পোরেশন ও ভূমি দপ্তর যৌথ অভিযান চালিয়ে জেসিবি মেশিন দিয়ে ভেঙে দিল পুকুর ভরাটের অংশ এবং পুকুরের চরিত্র ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করল।বারবার অভিযোগ উঠছিল পুকুর ভরাট করে প্লট করে বিক্রি করা হচ্ছে। শেষ পর্যন্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন কঠোর পদক্ষেপ নেয় এবং আজ সকালে বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।শ্যামল কৃষ্ণ রায়, তপস নন্দী সহ মোট ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার