আসানসোল ✍ Final Exposer

লন্ডনের রাস্তায় প্রাতঃভ্রমণে রাজ্যের মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক, ফাইনাল এক্সপোজার-: কথায় আছে 'ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে'- জনপ্রিয় প্রবাদটি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য সেটা অস্বীকার করা যাবেনা। রাজ্যবাসী ভাল করেই জানে যেখানেই থাকুননা কেন এই বয়সেও তিনি নিয়মিত প্রাতঃভ্রমণ করেন। হাঁটার গতি দেখে অনেকেই এটাকে জগিং বলে অভিহিত করেন। সম্প্রতি তিনি লণ্ডন সফরে গেছেন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে লণ্ডনের হাইড পার্কে পরনে চিরপরিচিত নীল পাড়, সাদা শাড়ি ও পায়ে চপ্পল পরে তিনি দ্রুত গতিতে প্রাতঃভ্রমণ করছেন। সঙ্গে আছেন তার সফরসঙ্গীরা। তার গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে তারা যাতে পিছিয়ে না পড়েন তার জন্য তিনি তাদের সমানে উৎসাহ দিয়ে চলেছেন। এই ভিডিওটি দেখে সাধারণ মানুষের মধ্যে প্রবল আলোড়ন তৈরি হয়েছে। মুগ্ধ নেটিজেনরা। যদিও ভিডিওর সত্যতা ফাইনাল এক্সপোজার যাচাই করেনি। প্রসঙ্গত বাংলার মানুষ তাকে বিভিন্ন রাজনৈতিক সভায় বক্তৃতা দেওয়ার সময় মঞ্চে এবং র‍্যালিগুলিতে দীর্ঘ পথ হেঁটে যেতে দেখতে অভ্যস্ত। এবার বিদেশ সফরে গিয়েও তিনি তার সেই অভ্যাস বজায় রাখলেন।

https://youtu.be/zCLFVgPhIf4?si=LWz75JcUBJQC8LiA

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার