জেলার আপডেট ✍ Final Exposer

নিরুদ্দেশের গান

নিরুদ্দেশের গান

পার্থ প্রতিম চট্টোপাধ্যায় (হলদিয়া, পূর্ব মেদিনীপুর)

একদিন জানি থেমে যাবে সব
জীবনের কোলাহল,
করবে না আর নামের পাশে
সবুজ আলো জ্বলজ্বল।
থেকে যাবে এই আইডি আমার
রবনা শুধুই আমি,
বুকের ভিতরের ধুকপুকিটা
যাবে হটাৎ থামি।
থেমে যাবে কবিতার লাইন
পোস্ট করবনা আর,
হারিয়ে যাবে তুচ্ছ কবি
থাকবে শুধু আঁধার।
পড়বে না আর লাইক কমেন্ট
এই আইডি থেকে,
টাইমলাইনে মোর সৃষ্টি কিছু
যাবো শুধু আমি রেখে।
কা তব কান্তা কস্তে পুত্রা:
ধ্রুব সত্য এই বাণী,
বিচিত্র এই সংসার মাঝে
মায়াময় সব জানি।
ধন জন মান যৌবনের গর্ব
অনল নেবে কাড়ি,
হব না আর অনলাইন কভু
স্ট্যাটাসে পড়বে দাঁড়ি।
কালের নিয়মে ভুলে যাবে জানি
ফ্রেন্ড লিষ্টের সক্কলে,
পড়বে না মোর পায়ের চিন্হ
ফেসবুকের এই জঙ্গলে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার