আসানসোল ✍ Final Exposer

অন্য ধর্মে ধর্মান্তরিত করতে গিয়ে ব্যাপক হাঙ্গামা সামডিতে

অন্য ধর্মে ধর্মান্তরিত করতে গিয়ে ব্যাপক হাঙ্গামা সামডিতে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

অন্য ধর্মে ধর্মান্তরিত করতে গিয়ে ব্যাপক হাঙ্গামা। ঘটনাটি আসানসোলের সালানপুর থানার সামডি এলাকায়।সূত্র মারফত জানা গেছে,সামডি এলাকাতে ৩থেকে ৪জন ব্যক্তি এসে এক অসহায় পরিবারকে বিভিন্ন প্রলোভন দিয়ে অন্য ধর্মে রূপান্তরিত করার চেষ্টা করে। সেই খবর চাউর হতেই স্থানীয়রা ঘিরে ফেলে তাদের।ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি নেতা অরিজিৎ রায়। অরিজিৎ রায় জানান, গরিব অথবা ব্যতিক্রান্ত হিন্দু পরিবারদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অন্য ধর্মে রূপান্তরিত করার চক্রান্ত চলছে বিভিন্ন এলাকায়। তাই তিনি খবর পেয়ে সেই গরিব হিন্দু পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বলে তিনি জানিয়েছেন। খবর দেওয়া হয় পুলিশকে। অবশেষে সালানপুর থানার পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ এসে অন্য ধর্মে রূপান্তরিত করার চক্রান্ত করছিলেন সেইসব ব্যক্তিদের আটক করে নিয়ে যাওয়া হয় সালানপুর থানায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার