আসানসোল ✍ Final Exposer

লাইন হোটেলের সামনে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক

লাইন হোটেলের সামনে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের দামাগোড়িয়া এলাকার এক লাইন হোটেলের সামনে থেকে শুক্রবার রাত্রে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক যুবককে মোটর বাইক সহ আটক করে। যুবককে জিজ্ঞাসাবাদ করতে উদ্ধার হয় একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র।পুলিশ ওই যুবককে গ্রেফতার করে শনিবার আসানসোল আদালতে পেশ করে।যুবকের নাম রেহান খান (২২) ঝাড়খণ্ডের ধানবাদ এলাকার বাসিন্দা। পুলিশের অনুমান এলাকায় বড়সড় কোন অপরাধমূলক কাজকর্মের জন্য এসেছিল,পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানা গেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার