আসানসোল ✍ Final Exposer

মালদার মোথাবাড়িতে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে আল্লাডিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির

মালদার মোথাবাড়িতে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে আল্লাডিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির

কৌশিক মুখার্জী: সালানপুর:-


বৃহস্পতিবার মালদার মোথা বাড়িতে হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে গোটা রাজ্য সহ পশ্চিম বর্ধমান জেলায় বিজেপি নেতা নেত্রী সহকর্মী সমর্থকরা পথে নেমে প্রতিবাদ শুরু করেছে। তারই পরিপেক্ষিতে শনিবার সালানপুর ব্লকের মণ্ডল-৪এর পক্ষ থেকে আল্লাডি মোড়ে অবস্থান বিক্ষোভ দেখানো হয়।তারই পরে টায়ার জ্বালিয়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে।টায়ারে আগুন নিভাতে গিয়ে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের।প্রায় কুড়ি মিনিট অবরোধ চলার পর রাস্তা অবরোধ তুলে নেই বিজেপির কর্মী সমর্থকেরা।এদিন বিজেপি নেতা অভিজিৎ রায় ও মন্ডল-৪ এর সভাপতি চিন্ময় তেওয়ারী বলেন রাজ্য জ্বলছে আর পুলিশ মন্ত্রী লন্ডন ঘুরছে।তিনি আরো বলেন মাথাবাড়ির আগুন নিভাতে ব্যর্থ পুলিশ এসেছে বিজেপির প্রতিবাদের আগুন নিভাতে।তাছাড়াও এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুব মোর্চার সভাপতি বাবন মণ্ডল,মন্টু গাঙ্গুলি,দিবাকর পাল সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার