আসানসোল ✍ Final Exposer

কালিপাহাড়ির ডাম্পিং গ্রাউন্ডে আগুন, এলাকায় আতঙ্ক

কালিপাহাড়ির ডাম্পিং গ্রাউন্ডে আগুন, এলাকায় আতঙ্ক

কৌশিক মুখার্জী: আসানসোল:- সোমবার আসানসোলের কালিপাহাড়ি মোড় সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ড অথবা বর্জ্য পদার্থ জমায়েত করার জায়গায় আজ সকাল থেকেই দেখা যাচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগে গেছে, তারপরে চারিদিকে ধোয়ায় ঢেকেছে এলাকা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট করে জানা যায়নি। আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় থেকে শুরু করে পথযাত্রীরা।

স্থানীয়রা জানিয়েছেন, ধোঁয়ার কারণে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে এবং তারা আতঙ্কে রয়েছেন। এদিন সকালে দমকল বিভাগের আধিকারিকরা ও আসানসোল পৌর নিগম থেকেও জলের ট্যাঙ্কারও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পুনরায় আগুন জ্বলে ওঠে। প্রশাসন থেকে আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার