জেলার আপডেট ✍ Final Exposer

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলো বাইক, ঘটনাস্থলেই মৃত দুই যুবক

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- গতির বলি হল ২ জন। মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ বাঁকুড়ায় বাজার সেরে ছাতনার দিকে রওনা দিয়েছিল ছাতনার ২ যুবক। ফেরার পথেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। বাঁকুড়ার নামো আঁচুরির কাছে একটি গাছে সজোরে ধাক্কা মারে ওই বাইক আরোহী। বাইক আরোহীসহ পিছনে সওয়ার আরেকজন দুজনেই গুরুতর আহত হয়। মৃত দুই বাইক আরোহীর একজন গুড়পুতা শেখ সিরাজ (১৮) ও আরেকজন ছাতনার বাসিন্দা সাহিদ খান (১৮) এক প্রত্যক্ষদর্শী জানান বাইকটি খুব স্পিডে ছাতনার দিকে যাচ্ছিল, কোন কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। দুজনই ঘটনাস্থলে মারা গিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ওই দুই ব্যক্তিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার