আসানসোল ✍ Final Exposer

একাধিক অভিযোগে আসানসোল মিনিবাস স্ট্যান্ডে মিনিবাস বন্ধ রেখে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোলের মিনিবাস মালিক ঠিকমতো চালক ও খালাসী ও বাসকর্মীদের সাথে ভালো ব্যবহার করেন না ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেয় না, শ্রমিকদের শোষণ ও অব্যবস্থাপনা, অবৈধ মিনি বাস পরিচালনা, বেতন কাটা, শ্রমিকদের ছাঁটাই ও প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধের প্রতিবাদে বৃহস্পতিবার আইএনটিটিউসি নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে আসানসোল মিনিবাস স্ট্যান্ডে মিনিবাস বন্ধ রেখে বিক্ষোভ করেন মিনি বাস কর্মীরা। 

বিক্ষোভকারীরা দাবি করে বলেন, অবৈধ মিনি বাস বন্ধ করতে হবে, শ্রমিকদের বেতন সঠিকভাবে প্রদান করতে হবে এবং অন্যায় ছাঁটাই অবিলম্বে বন্ধ করতে হবে।অনেক অবৈধ মিনি বাস প্রশাসনের নজর এড়িয়ে চলছে, যেগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই। 

মিনিবাস কর্মীরা আরও বলেন তাদের অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। বছরের পর বছর কাজ করা কর্মীদের কোনো নোটিশ ছাড়াই ছাঁটাই করা হচ্ছে। অনেক বাস মালিক কম বেতনে বেশি সময় ধরে কাজ করাচ্ছেন।

তারা আরও বলেন যে, বাস মালিক ও প্রশাসন শ্রমিকদের কল্যাণ তহবিলের নামে টাকা তোলে, কিন্তু সেই টাকা শ্রমিকদের কাজে লাগে না। এই তহবিলের কোনো হিসাব নেই। এই তহবিলের সঠিক ব্যবহার ও স্বচ্ছতা আনতে হবে। মিনিবাস শ্রমিক সংগঠন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। এদিনের বিক্ষোভের কারণে বাস স্ট্যান্ডে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার