আসানসোল ✍ Final Exposer

পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

কৌশিক মুখার্জী: আসানসোল:-

গ্রীষ্ম কাল আসতেই চতুর্দিকে পানীয় জলের সংকটে বিপর্যস্ত মানুষ সেই মত জামুডিয়া বিধানসভার অন্তর্গত আসানসোল পৌর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের কুয়ো মোড়ে পানীয় জলের সংকটে বিপর্যস্ত মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।দুপুর প্রায় ১২:৩০ টা নাগাদ শুরু হওয়া এই অবরোধের কারণে জামুড়িয়া থেকে চাঁদা মোড় ও রানিসায়র মোড়ের সংযোগকারী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
অবরোধের ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারী দের বোঝানোর চেষ্টা করে। কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে প্রায় আধা ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে নোংরা পানিয় জলের সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের বাড়িতে যে পানীয় জল আসছে তা সম্পূর্ণ কাদা জল পানীয় এর অযোগ্য আর ভালো জল বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। প্রশাসন তাদের উপর অন্যায় করছে কারণ ভালো জল যেটা আছে তা বিভিন্ন কারখানায় পাঠাচ্ছে। আর যে নোংরা জল আসছে সেই জল তারা খেয়ে বেঁচে থাকছে ফলে তাদের পরিবারের মানুষজন সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে ।তাই তারা জানিয়ে ছেন যতক্ষণ না তাদের পরিস্থিত পানীয় জল না আসে ততক্ষণ তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবেন।তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার