আসানসোল ✍ Final Exposer

জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা শস্য বীমা খরিফের ট্যাবলোর উদ্বোধন

তন্ময় মাহারা: মালদা:- জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা শস্য বীমা খরিফের একটি ট্যাবলোর উদ্বোধন করা হল। বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এই ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এই বীমার অধীন কৃষকরা কি কি সুযোগ-সুবিধা পাবে ? বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই ট্যাবলোতে। গ্রামগঞ্জে ঘুরে ঘুরে কৃষকদের সচেতন করবে এই ট্যাবলো বলে জানান মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার