আসানসোল ✍ Final Exposer

জামুড়িয়া বাজারে কাপড়ের দোকানে আগুন

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বাজারে ফের আরো একবার  কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। শুক্রবার সকালে আগুন লাগার ঘটনা লক্ষ্য করে স্থানীয়রা। প্রাথমিক ভাবে স্থানীয়রা জল নিয়ে কেউ বা ধুলোবালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। 

প্রসঙ্গত,এর আগেও বেশ কয়েক বার জামুরিয়ায় ফায়ার ব্রিগেড করার দাবি তুলেছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ী মহল সকলেই, সে বিষয়ে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে কিন্তু এখনো ফায়ার ব্রিগেড তৈরির জন্য কোন উদ্যোগ নেওয়া হয়নি তা নিয়েই আবারো  আগুন লাগায় আক্ষেপ করছে এলাকার বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সাথে আগুন নেভাতে‌ সচেষ্ট হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার