আসানসোল ✍ Final Exposer

নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূলের

সংবাদদাতা: পাণ্ডবেশ্বর:- দুর্গাপুরের শংকরপুর এলাকায় পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। দেশজুড়ে ৭৪৮ টি নিত্য  প্রয়োজনীয় ঔষধের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দুই দিনের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের সকল ব্লকে ব্লকে জেলায় জেলায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন প্রায় হাজার খানেক আবাল বৃদ্ধ বনিতা। বিক্ষোভ মিছিলটি শংকরপুর মোড়  থেকে  মিছিলটি শংকরপুর গ্রাম পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, নিত্য প্রয়োজনীয় ঔষধ সহ সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে না নাভিশ্বাস করে তুলেছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের এবার জ্বর হল, মানুষের ক্রয় ক্ষমতা থাকবে না।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার