আসানসোল ✍ Final Exposer

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রূপনারায়ানপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

কৌশিক মুখার্জী: সালানপুর:-

জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার,কেন্দ্রীয় সরকার কোন দিনও সাধারণ মানুষের কথা ভাবে না।এর প্রতিবাদে রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় বা ব্লকে-ব্লকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি প্রতিবাদে মিছিল করার নির্দেশ দিয়েছে তৃণমূল সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।তারই পরিপ্রেক্ষিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশমত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ডাবর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়।এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।এদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান বলেন কেন্দ্রীয় সরকার রাতের অন্ধকারে জীবনদায়ী ওষুধের দাম বাড়াচ্ছে। তারা সাধারণ মানুষের শোষণের রাজনীতি শুরু করেছে।আর আমাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে।আমাদের একটাই দাবি অবিলম্বে ওষুধের দাম নিয়ন্ত্রণে আনতে হবে না হলে এই আন্দোলন আরো বড় আকারে হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার