আসানসোল ✍ Final Exposer

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গ্যাস ভর্তি ট্যাংকার, আতঙ্কিত এলাকাবাসী

কৌশিক মুখার্জী: আসানসোল:- সোমবার দুপুরে গাড়ুই এলাকার আসানসোলের ১৯নম্বর জাতীয় সড়কের মরিচ কোঠা কালী মন্দির সংলগ্ন ধানবাদ গামী একটি গ্যাস ভর্তি ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উল্টে নিচে পড়ে যায়।গ্যাস ভর্তি ট্যাংকার টির থেকে গ্যাস বেরোতে থাকে।যা থেকে বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর ট্যাঙ্কার থেকে ব্যাপক পরিমাণে গ্যাস লিক হচ্ছে, যা থেকে আতঙ্কিত আমরা।এই গ্যাস যদি আগুন ধরে যায় তাহলে গোটা পাড়া উড়ে যেতে পারে। আমরা চাই দ্রুত এটি সরানো হোক।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ, দমকল বাহিনী ও জাতীয় সড়কের পেট্রোলিং টিম। গ্যাস লিক হওয়ার কারণে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যার ফলে যানজটের সৃষ্টি হয় ১৯ নম্বর জাতীয় সড়কে।গাড়িগুলি এখন ঘুরপথে চালানো হচ্ছে।

ঘটনাস্থলে হেভি ক্রেন এনে ট্যাঙ্কারটি সরানোর চেষ্টা চলছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার