আসানসোল ✍ Final Exposer

রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বরাকরে

কৌশিক মুখার্জী: কুলটি:- সোমবার বরাকর স্টেশন থেকে কুলটির শ্রীপুর মোড় পর্যন্ত রাম নবমীর বিশাল শোভাযাত্রা।গতকাল রাজ্য জুড়ে সাড়ম্বরের সহিত পালন করা হয়েছিল রামনবমী পুজো। সাথে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন বিকেলে রামনবমীর দ্বিতীয় দিনেও রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন  করা হয়। সোমবারের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কুলটির  বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, বিশ্বহিন্দু পরিষদের কুলটির সভাপতি রাম সিং সহ আরও  অনেকে। শোভা যাত্রায় দেখা মিললো বেশ সংখ্যায় মহিলা ও পুরুষকে অংশ নিতে। তবে পুলিশের বিশেষ কড়া নিরাপত্তাও ছিল এই শোভাযাত্রায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার