জেলার আপডেট ✍ Final Exposer

সেলাম নারী

সেলাম নারী

শ্রাবণী মুখার্জী (লালবাজার, বাঁকুড়া)

হ্যাঁ আমি নারী
প্রয়োজনে তোমার গলার নলি ছিঁড়তে পারি
হ্যাঁ নারী শুধু মাত্র লিঙ্গ,
এটাই তার বর্তমান পরিচয়।
এই পরিচয় অস্বীকার করে না বরং আরো আকর্ষনীয় করে
কারণ ইশ্বরের মতোই জানে সে প্রাণ সৃষ্টি করতে ।
লিঙ্গ তো পুরুষও
তার চিহ্ন ক্ষত সৃষ্টি করে না
উল্টে বিক্ষত করে নারীর
গণ্ডি।
বহনের দায় একার কাঁধে তুলে নিয়েও শান্তির আলয় পায় না সে ।
বলতে পারো সেই পুরুষের শাস্তি কি হতে পারে যে শিশু নারীকেও
শিকারি সাপের ছোবল মারে।
যে নারী কে পণ্য ভাবে তাকে কি শাস্তি দেওয়া উচিত ?

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার