আসানসোল ✍ Final Exposer

হনুমান মহাজন্ম উৎসব কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন

কৌশিক মুখার্জী: কুলটি:- বুধবার কুলটির নিয়ামাতপুর স্থিত সেন্ট্রাল বিজেপি কার্যালয়ে কুলটি হনুমান মহাজন্ম উৎসব কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। যেখানে স্থানীয় বিজেপি কাউন্সিলার অমিত তুলসিয়ান,বিজেপির যুব নেতা অমিত গরাই, স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্য সহ অন‍্যান‍্যরা উপস্থিত ছিলেন। এদিনের সাংবাদিক বৈঠকে অভিজিৎ আচার্য বলেন আগামী ১২ এপ্রিল হনুমান মহাজন্ম উৎসব পালন করা হবে। সেই উপলক্ষ‍্যে কুলটির ডিসেরগড় থেকে লছিপুর সন্ন‍্যাসী স্থান পর্যন্ত  এক ধ্বজা যাত্রার আয়োজন করা হয়েছে। এই ধ্বজা যাত্রায় স্থানীয় সনাতনীদের অংশ গ্রহণের আবেদন জানানো হয়েছে।


F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার