আসানসোল ✍ Final Exposer

শোভাযাত্রা ও নানান অনুষ্ঠানের মাধ্যমে আসানসোলে পালিত হলো নববর্ষ

কৌশিক মুখার্জী: আসানসোল:-  বাংলা নতুন বর্ষ উপলক্ষে আসানসোলেও শোভাযাত্রা করা হয়েছে। আসানসোল উৎসব কমিটির উদ্যোগে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আসানসোলের গির্জা মোড় থেকে রাহালেন মিউনিসিপাল পার্ক পর্যন্ত বর্ণাঢ্য সভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ উৎসব পালন আসানসোল বাসির।সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন মন্ত্রী মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যন অমরনাথ চ্যাটার্জী, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিন মন্ত্রী মলয় ঘটক রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা দেন।তিনি বলেন শুভ নববর্ষ উপলক্ষে প্রতিবছরই একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গে বসবাস কারি সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি কামনা করি তাদের পরিবার সুখে থাকুন এবং শান্তিতে থাকুন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার