আসানসোল ✍ Final Exposer

বাংলা নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস পালন সালানপুর ব্লকে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আজ বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ডাবরমোড় থেকে রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।যেই শোভাযাত্রায় পায়ে পা মেলান বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিজয় সিং(ভোলা), সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।তাছাড়া এদিন শোভাযাত্রার পরেই তৃণমূল কংগ্রেস কার্যালয়ের পাশে এক শোভামঞ্চ করা হয়।যেখানে ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিশিষ্ট বয়স্ক ব্যক্তি বর্গকে বিশেষ সন্মান প্রদান করা হয়।পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।এদিন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমত আজ নববর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার