আসানসোল ✍ Final Exposer

ডিভিসি লেফট ব্যাঙ্ক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রদের জন্য অগ্নি নিরাপত্তার শিবির

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সিআইএসএফ-এর মাইথন অগ্নিনির্বাপণ দল বৃহস্পতিবার ডিভিসি লেফট ব্যাঙ্ক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিনির্বাপণ সেবা সপ্তাহে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করে।এতে ছাত্রছাত্রী দের আগুন থেকে বাঁচার সহজ উপায় শেখানো হয়।
ফায়ার এক্সটিঙ্গুইশার, ওয়াটার হাইড্রেন্ট আর বালির বালতির ব্যবহার দেখানো হয়। ছাত্ররা একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে ছবির মাধ্যমে অগ্নিনিরাপত্তার বার্তা তুলে ধরে। অগ্নিনির্বাপণ আধিকারিক বলেন, “আগুন লাগলে ভয় পাবেন না, দ্রুত হেল্পলাইন নম্বরে ফোন করুন।” রান্নাঘর, বৈদ্যুতিক জিনিসপত্র ও গ্যাস সিলিন্ডারের কাছে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়।কর্মসূচির শেষে সেরা প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। শিক্ষক ও সিআইএসএফ আধিকারিকদের উপস্থিতিতে এই অনুষ্ঠান ছাত্রদের মনে অগ্নিনিরাপত্তার গুরুত্ব গেঁথে দিয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার