আসানসোল ✍ Final Exposer

ছাতনার আড়রা উচ্চ বিদ্যালয়ে সচেতনতা মূলক কর্মসূচি নিল ছাতনা থানা

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- বৃহস্পতিবার বাঁকুড়ার ছাতনা থানার অন্তর্গত ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির পক্ষ থেকে আড়রা উচ্চ বিদ্যালয়ে একটা সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়। নবম ও দশম শ্রেণীর প্রায় ৮০ জন শিক্ষার্থী সহ সকল শিক্ষক মহাশয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ছাত্র-ছাত্রীদের সামনে বাল্য বিবাহের কুফল দিকগুলি, সাইবার সংক্রান্ত অপরাধের সচেতনতামূলক ব্যবস্থা, মানব পাচার এবং সেফ ড্রাইভ সেভ লাইফ সংক্রান্ত সাধারণ ট্রাফিক আইনগুলি সম্পর্কে সচেতন করা হয় বলে জানা গিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার