আসানসোল ✍ Final Exposer

চাকরিহারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের প্রতিবাদ পদযাত্রা

কৌশিক মুখার্জী: আসানসোল:- সুপ্রিম কোর্ট সম্প্রতি ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্যানেল সম্পূর্ণ বাতিল করেছে। এর ফলে প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মী চাকরি হারিয়েছেন। যা নিয়ে গোটা রাজ্যে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। বিরোধীরা এর জন্য সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে দোষারোপ করছে। শাসক বিরোধী সব দল বিরোধিতা করে পথে নেমে প্রতিবাদ জানিয়েছে। প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মী চাকরিহারা দের প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে শিল্পাঞ্চলে চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষিকা, ও শিক্ষা কর্মী বৃন্দের অধিকার মঞ্চ পশ্চিম বর্ধমান শাখার পক্ষ থেকে এক প্রতিবাদ পদযাত্রা অনুষ্ঠিত হয় ।পদযাত্রাটি আসানসোলের ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে শেষ হয় বিএন আর মোড়ের সামনে। পদযাত্রার শেষে পথসভা  করা হয় ও সবশেষে এদিন গণস্বাক্ষর কর্মসূচিও করা হয়।

চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রা কি বলছেন শুনুন,,

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার