আসানসোল ✍ Final Exposer

পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওকে রোডের একটি বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই জিনিসপত্র

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওকে রোডের বড়া নালার কাছে একটি বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়, যার ফলে ঘরে রাখা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।আসলে, দোকানদার মহম্মদ আসিফ খান এই বাড়িতে দোকানের জিনিসপত্র রাখতেন। তিনি জানান, কয়েকদিন আগে প্রায় ৭০ হাজার টাকার জিনিসপত্র এসেছিল। এছাড়াও শীতকালে শিশুদের পোশাক ও ছিলো যার দাম প্রায় ৩ লক্ষ টাকা। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে কাউন্সিলর এস.এম মোস্তফা ঘটনাস্থলে পৌঁছান এবং তিনিও আগুন নেভাতে সাহায্য করেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং নিজেই ঘর থেকে কিছু জিনিসপত্র বের করার চেষ্টা করেছেন। মহম্মদ আসিফ খান জানান যে তিনি তার দোকানে ছিলেন যখন তিনি জানতে পারেন যে তার বাড়িতে আগুন লেগেছে। সে দৌড়ে গিয়ে দেখে তার ঘরে রাখা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। তিনি জানান, ফায়ার ব্রিগেড আসতে প্রায় ৪০ মিনিট সময় লেগেছে। এদিকে, তার ঘরের ভেতরে রাখা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার