আসানসোল ✍ Final Exposer

সুন্দর বসন্তে

সুন্দর বসন্তে

সুবিমল মুখার্জী (বর্ধমান)

বসন্ত এসেছে
বাগানে বাগানে
বসন্ত আজ মনে,
এলো বসন্ত
পথে যেতে যেতে
কৃষ্ণচূড়া বনে ।।
বসন্ত এসেছে
বাতাসে বাতাসে
রং মেখে দেয় দোলা,
লাল পলাশের
স্বপ্ন রাঙালো
মেঘ ভাসে পথভোলা ।।
ভোরের আবছা
কুয়াশা আঁধারে,
কুহু কুহু সুরে গান,
কোকিলের কালো
পাখনা ভেজালো ,
শিশিরে করেছে স্নান ।।
লতা পাতা ঘাসে
ছোট ফুল হাসে,
নানা রং ঢেলে ঢেলে,
রাধাচূড়া হেসে
অন্তহীন আজ
আলো ছায়া দিল খুলে ।।
এসো ঋতুরাজ
সাজালে ধরণী
রঙিন আঁচলে ঢাকা,
নদ-নদী আর
সাগরে সাগরে
জল ছবি যেন আঁকা ।।
নৃত্যে নূপুরে
ঝুমুরের ধ্বনি,
ঝুম ঝুম বাজে পায়,
রঙে রঙ লেগে
রঙিন চাহনি
কেন মন চুরি হয়ে যায় ?
এসো বসন্ত
বসো বসন্ত,
বসন্তে গান করি,
বরণ ডালায়
ফুলের ও মালায়,
বসন্তে ফুল ভরি,
বসন্তে গান করি ।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার