আসানসোল ✍ Final Exposer

বিজেপি বিধায়ক আসার ফলেই পানীয় জল সরবরাহ বন্ধের অভিযোগ স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে, রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিজেপির

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল ৫৬ নম্বর ওয়ার্ডের রেল কলোনি রুইদাস পাড়ায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল যোগ দিতে গিয়েছিলেন। তার ফলে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেয় বলে স্থানীয়দের একাংশ অভিযোগ করেন। স্থানীয় ভাগবত রুইদাস জানান, তিনি বিধায়কের পাশাপাশি স্থানীয় কাউন্সিলরকেও আমন্ত্রিত করেছিলেন। কিন্তু বিজেপি বিধায়ক আসার ফলেই পানীয় জল সরবরাহ বন্ধ ও তার নামে থানায় অভিযোগ করা হয় বলে তিনি দাবি করেন। সেই প্রতিবাদে আজ বার্নপুর চিত্রা মোড়ে বেশ কিছক্ষণ রাস্তা অবরোধ করেন বিজেপি নেতা কর্মীরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার