আসানসোল ✍ Final Exposer

আসানসোল এবং বার্নপুর বাজার সহ বিভিন্ন এলাকাতে হানা, উদ্ধার টাটা ব্র্যান্ডের নামের নকল লবণ

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল এবং বার্নপুর বাজার সহ বিভিন্ন এলাকাতে নকল নুনের তল্লাশি। বেশ কিছুদিন ধরে কুলটি ও  হিরাপুর থানার অন্তর্গত বার্নপুরের বেশ কিছু এলাকায় জাল নুনের কারবার চলছিল।গোপনসুত্র খবর পেয়ে সোমবার আসানসোল দুর্গাপুর কমিশনের ইনফর্সমেন্ট বিভাগ হানা দেয়।বেশ কিছু নুনের প্যাকেট বাজেয়াপ্ত করে। 

অনেক দিন ধরে এলাকায় অসাধু দোকানদাররা জালি নুনের কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর আসে যে কিছু অসাধু ব্যবসায়ী টাটা ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল লবণ বিক্রি করছে।খবর পাওয়ার পরেই স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এই বিশাল স্টক উদ্ধার করা হয়।গোটা বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার