আসানসোল ✍ Final Exposer

ডিওর কয়লা বোঝাই লরির ধাক্কায় মৃত্যু যুবকের, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

কৌশিক মুখার্জী: পান্ডবেশ্বর:- ডিওর কয়লা বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম নরেশ রুইদাস (৩৬)। মঙ্গলবার রাত্রি সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর থানার ঝাঁঝরা কলোনি সংলগ্ন নাকড়াকোন্দা এলাকায়। এক প্রত্যক্ষদর্শী জানান মৃত পরেশ রুইদাস রাস্তার পাশের একটি মন্দির থেকে রাস্তার অন্য পাশে যাচ্ছিল। সেই সময় কয়লা বোঝাই লরিটির ধাক্কায় মৃত্যু হয় পরেশের। ঘটনায় উত্তেজন ছড়ায় এলাকায় । ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার