আসানসোল ✍ Final Exposer

চর্যাশ্রী ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় রক্তদান শিবির

কৌশিক মুখার্জী: কুলটি:-

রক্তদান মানে জীবন দান। কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্ত ব্যাংক গুলিতে।থ্যালাসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে।ঘাটতি দেখা দেয় সমস্ত ব্লাড ব্যাঙ্ক গুলোতে।এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল চর্যাশ্রী ওয়েলফেয়ার সোসাইটি।

স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হলো কুলটি বিধান সভার অন্তর্গত নিয়ামতপুর শ্রী শ্রী হরিহর শিবমন্দির মেলা ময়দানে। চর্যাশ্রী ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনা করলেও সাহাগীতার ভূমিকা শ্রী শ্রী হরিহর মেলা সমিতি। 

উল্লেখ্য,প্রত্যেক বছর মহা শিবরাত্রি উপলক্ষে দশ দিনব্যাপির মেলার আয়োজন করা হয় এবং এই মেলা চলাকালীন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলার তথা সমাজসেবী রোহিত নূনিয়া, মেলা কমিটির সেক্রেটারি উত্তম চৌধুরী, অনামিকা সিং সহ আরোও অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার