আসানসোল ✍ Final Exposer

দলীয় প্রার্থীর সমর্থনে বারাবনি মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল

কৌশিক মুখার্জী: বারাবনি:-

আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রবিবাসরীয় প্রচার করলেন মহিলা তৃণমূল কংগ্রেস।  

শত্রুঘ্ন সিনহার সমর্থনে রবিবার বারাবনি ব্লকের বারাবনি মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামগ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে কাপিস্টা মোড় পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করা হয়।তৃণমূল কংগ্রেসের ৪২ আসনের জন্য ৪২ জন প্রার্থীর তালিকা তালিকা জনগর্জন সভা থেকে প্রকাশ করা হয়। তাই তৃণমূল কংগ্রেস কোন রকম কাল বিলম্ব না করে  ভোটযুদ্ধে প্রচারে নেমে পড়েন। 

এই মিছিলে অংশ গ্রহণ করেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ সহ মহিলা ও ব্লকের নেতৃত্বরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার