আসানসোল ✍ Final Exposer

চিত্তরঞ্জনে দেশবন্ধু বিদ্যালয়ে সিভিল ডিফেন্সের টিম পড়ুয়াদের প্রশিক্ষণ দিল

চিত্তরঞ্জনে দেশবন্ধু বিদ্যালয়ে সিভিল ডিফেন্সের টিম পড়ুয়াদের প্রশিক্ষণ দিল

কৌশিক মুখার্জী: সালানপুর:- ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়ায় সাধারণ জনগণকে বাঁচতে করণীয় কর্তব্য করার প্রশিক্ষণ দিল সিভিল ডিফেন্সের অফিসারেরা। চিত্তরঞ্জন এলাকার দেশবন্ধু বিদ্যালয়ে বালক,দেশবন্ধু গার্লস,ইংলিশ মিডিয়াম বিদ্যালয় গিয়ে পড়ুয়াদের নিয়ে একটা একটা করে কর্মশালার আয়োজন করে সিভিল ডিফেন্সের আধিকারিকরা। দেশবন্ধু বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৈদ্যনাথ ওরাং জানান দেশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে কম ক্ষয়ক্ষতির জন্য সাধারণ জনগণের করণীয় গুলো সম্বন্ধে একটা কর্মশালার আয়োজন করেছে সিভিল ডিফেন্সের আধিকারিকরা, তারা ছাত্রদের বলেছেন সাইরেন বাজলে সব আলো নিভিয়ে দিতে হবে , বড় আবাসনের বেসমেন্টে জমা হতে হবে, স্কুলে থাকলে ডেস্কের নীচে আশ্রয় নিতে হবে, রাস্তায় যাবার সময় সাথে সাথে কোন আবাসনের নীচে আশ্রয় নিতে হবার ব্যাপারে হাতেকলমে প্রশিক্ষণ দিয়েছেন এবং পড়ুয়ারা আগ্রহ সহকারে সব শুনেছে ও কিছু প্রশ্ন তারা করেছে। দেশের সংকট মুহূর্তে এই প্রশিক্ষণ সবার কাজে লাগবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার