আসানসোল ✍ Final Exposer

মেজলাডি গ্রামে হরি মন্দিরের উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের মেজলাডি গ্রামে হরি মন্দিরের উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি ফিতে কেটে হরি মন্দিরের উদ্বোধন করেন।তাছাড়া মন্দির কমিটির তরফে ফুলের তোড়া দিয়ে বিধায়ক বিধান উপাধ্যায়কে সন্মানিত করা হয়।এবং মন্দির উদ্বোধনের জন্য বৃন্দাবনি মাইথন জলাধার থেকে জল তুলে কলস যাত্রাও করা হয়।তাছাড়া এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার