আসানসোল ✍ Final Exposer

পুরনিগমের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন

কৌশিক মুখার্জী: আসানসোল:- ২৫ শে বৈশাখ সকাল থেকেই আসানসোল শহর জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। শুক্রবার আসানসোল পুরনিগমের  পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা বের হয় আসানসোল পুরনিগম থেকে। রবীন্দ্রভবনে এসে সেখানে কবিগুরুর মুর্তিতে মাল্যদান করা হয়, তারপর রবীন্দ্রভবনে নৃত্য গীত সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । পাশপাশি আসানসোল রবীন্দ্রভবনের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে সুদেষ্ণা ঘটক সহ অন্যান্য সদস্য বৃন্দ, উপস্থিত ছিলেন চিকিৎসক অরুনাভ সেনগুপ্ত। নৃত্য পরিবেশন করা হয় এখানে গান-বাজনাও হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার