আসানসোল ✍ Final Exposer

বাস চালককে মারধরের অভিযোগে উত্তেজনা বরাকরে

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন সোমবার ভোর বেলাতে বাসের চালক কে মারধর ও বাসের কাঁচ ভাঙচুরের অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে।অভিযোগ সোমবার ভোর বেলাতে আসানসোলের দিক থেকে ঝাড়খন্ডের উদেশ্য একটি চার চাকা গাড়িতে থাকা কয়েকজন বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন বাসচালক কে মারধর করে এবং বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ ফলে বাস চালক কে মেরে নাক ফাটিয়ে দেয় বলে অভিযোগ।ঘটনায় উত্তেজনা ছড়ায়।ঘটনাস্থলে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ।বাস কর্মীরা জানান দুজন অভিযুক্ত কে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।ঘটনার প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ রাখে বাস কর্মীরা।দাবি ঘটনায় সকল অভিযুক্ত কে গ্রেফতার করতে হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার