আসানসোল ✍ Final Exposer

পুকুরের জমি সংস্কারের কাজ করতে গেলে পুরো কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল পুরসভার ২২ নম্বর ওয়ার্ড লোহার কুমারপুর এলাকায় পুকুরের জমি সংস্কারের কাজ করতে গেলে পুরো কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ। পুনরায় সংস্কারের কাজ শুরু করল পুরসভার সাফাই কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোল পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের লোহার কুমারপুর এলাকায় একটি পুকুরের জমি সংস্কার করতে যাই পুরো কর্মীরা। সে সময় পুরো কর্মীদের কাজে বাধা দেয় জনৈক দুই ব্যক্তি।  সাফায়ের কাজ বন্ধ করে দেয় পুরো কর্মীরা। আসানসোল পুরসভায় বিষয়টি জানালে পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন পুরসভার আধিকারিকরা । পুনরায় শুরু হয় পুকুর সংস্কারের কাজ। যদিও পূর্বে এই পুকুর ভরাটের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।ঘটনায় পৌরসভার পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। আজ সকালে সাফাই কর্মীরা সংস্কারের কাজ করতে গেলে তাদেরকে বাধা দেয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ। পরে পুলিশ ও পুরো আধিকারিকরা পৌঁছে পুনরায় কাজ শুরু করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার