আসানসোল ✍ Final Exposer

গ্লাস ফ্যাক্টরি এলাকায় অগ্নিমিত্রা পাল, দিলেন আশ্বাস

কৌশিক মুখার্জী: আসানসোল:- পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি নিয়ে আসানসোল দক্ষিণ বিধানসভার ২০৩ নম্বর ওয়ার্ডে গ্লাস ফ্যাক্টরি শ্রমিক কোয়াটার এলাকায় পৌঁছে গেলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। শুক্রবার সকালে এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন অনেকবার আশ্বাস পেয়েছি, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তবে অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

এদিন অগ্নিমিত্রা পাল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেন আসানসোল পৌরসভার অন্তর্গত এই এলাকা। তা সত্ত্বেও এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা রয়েছে শৌচালয়ের সমস্যা, বিদ্যুৎ বিভাগ, পুরসভা এবং জল সরবরাহ দফতরের সঙ্গে সমন্বয় করে এলাকার সমস্যাগুলোর দ্রুত নিষ্পত্তির চেষ্টা হবে।এলাকার বাসিন্দাদের সমস্যা নিয়ে আমি কোনও আপস করব না। এই এলাকাবাসীর কষ্ট এখন আমার ব্যক্তিগত লড়াই। যতদিন না সমাধান হয়, ততদিন আমি পাশে থাকবো।

অগ্নিমিত্রা আসার ফলে স্থানীয়দের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার