আসানসোল ✍ Final Exposer

ডেঙ্গু নিয়ে ভালো কাজ করছে পুরসভা, বিশ্ব ডেঙ্গু দিবসে জানালেন মেয়র

কৌশিক মুখার্জী: আসানসোল:- ডেঙ্গু নিয়ে ভালো কাজ করছে আসানসোল পুরসভা" বিশ্ব ডেঙ্গু দিবসে এ কথা জানালেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ।

শুক্রবার ১৬ই মে বিশ্ব ডেঙ্গু দিবসে আসানসোল পুরসভার ১৮ জন কর্মীকে সম্মাননা জানানো হয়েছে বলে জানিয়েছেন মেয়র।

উল্লেখ্য আসানসোল পৌরনিগম এলাকায় গত বছর ডেঙ্গু নিয়ে ভালো কাজ করা হয়েছে । ডেঙ্গুর যে মাপকাঠি সেটা কমাতে পেরেছে বলে দাবি জানিয়েছেন তিনি । ভালো কাজ করার জন্য আসানসোল পুরসভার ডেঙ্গু বিভাগের এই কর্মীদের পুরস্কৃত করা হলো বলে জানান মেয়র বিধান উপাধ্যায়।চলতি বছরে যাতে ডেঙ্গুর হার আরও কমানো যায় সেদিকে নজর দেওয়া হবে বলে জানা পুরসভা সুত্রে।এদিনের এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ও পুরনিগমের অন্যান্য আধিকারিকরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার