আসানসোল ✍ Final Exposer

আসানসোলের রাজপথে তিরাঙ্গা যাত্রায় শতাধিক মানুষ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, আসানসোল বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, কাউন্সিলার অমিত তুলসিয়ান সহ শতাধিক মানুষের উপস্থিতিতে শুক্রবার বিকেলে আশ্রম মোড় থেকে করপোরেশন মোড় পর্যন্ত শুরু হয় তিরাঙ্গা যাত্রা। এদিন দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে এই পদযাত্রা করেন সহস্র মানুষ।

এই প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন আমরা ডাক দিয়েছিলাম যে সমস্ত মানুষ দেশকে ভালোবাসে, ভারতীয় সেনাকে ভালোবাসে, প্রধানমন্ত্রী শত্রুপক্ষকে যেভাবে জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে ভালোবাসে , তাদের সমর্থন জানিয়ে আমরা আসানসোলের রাজপথে নামবো। আজকে ভালো লাগছে এত এত মানুষ আসানসোলের রাজপথে নেমেছে।শুক্রবার বিকালে আসানসোল আশ্রম মোড় থেকে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়ে আসানসোল করপোরেশন মড়ে এসে শেষ হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার