জেলার আপডেট ✍ Final Exposer

গুসকরায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান-: গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর জন্য ১৮ ই মে গুসকরা রোটারি ক্লাবের উদ্যোগে গুসকরা পৌরসভা লজে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে ৯৬ ইউনিট রক্ত সংগৃহীত হয়। এদের মধ্যে ১৩ জন মহিলা ও ১৩ জন নতুন রক্তদাতা ছিলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক শাখা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের গুসকরা শাখার সভাপতি রোটারিয়ান সমীর কুমার মাজি, ডা. সুমিত ব্যানার্জি, ডা. শ্যামল কুমার দাস, ডা. সুব্রত ঘোষ, মণিময় মুখার্জ্জী সহ অনেক বিশিষ্ট ব্যক্তি এবং জেলার বিভিন্ন প্রান্তে রক্তদাতা শিবিরের আয়োজক সৌগত গুপ্ত, গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ আরও অনেকেই। রক্তদাতাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রমা বিশ্বাস ও সৌমিলি মুখার্জ্জী।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার