আসানসোল ✍ Final Exposer

চুরি যাওয়া ২২ টা মোবাইল গ্রাহকদের ফেরত দিল জিআরপি

কৌশিক মুখার্জী: আসানসোল:- সোমবার সকালে আসানসোল রেলওয়ে স্টেশনের জিআরপি দপ্তরে বিভিন্ন সময়ে চুরি যাওয়া, হারিয়ে যাওয়া ও ছিনতাই হওয়া এই রকম ২২ টা মোবাইল গ্রাহকদের ফেরত দিল জিআরপি আধিকারিক। তিনি জানান চুরি যাওয়া বেশীরভাগ মোবাইলের গ্রাহক অন্য রাজ্যের তবে মোবাইল নং ট্র্যাক করে এইসব মোবাইল উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ড জেলার দুমকার বাসিন্দা জানান তিনি ২০২৪ সালের জুন মাসে  মেয়েকে নিয়ে আসানসোল স্টেশনে নামার পর মেয়ের হাত থেকে মোবাইল নিয়ে পালিয়ে যায় তিনি জিআরপিত অভিযোগ করেন তিনি আশা করেন নি ফোন পাব জিআরপিকে অসংখ্য ধন্যবাদ জানান পাশাপাশি অন্ডালের এক কলেজ ছাত্রী জানান তিনি ট্রেনে বসছিলেন হঠাৎ তার থাত থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় ফোন ফেরত পাইয়ে দেবার জন্য জিআরপি আধিকারিকদের ধন্যবাদ জানান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার