আসানসোল ✍ Final Exposer

দখল মুক্ত করতে মেয়র, চেয়ারম্যানের শান্তিপূর্ণ প্রয়াশ

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল শহরের হটনরোডে নিত্যদিন জ্যাম লেগে থাকে, প্রশাসনের বক্তব্য হটনরোডে বেআইনী ভাবে রাস্তা দখল করে দোকান করা হয়েছে এবং টোটো ও অটোর জন্য রাস্তা জ্যাম হচ্ছে পুলিশ প্রশাসন থেকে অটোর জন্য নির্দিষ্ট জায়গা করে দিলেও অটোর জন্য কোন নির্দিষ্ট জায়গা করা হয় নি। গতকাল আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী পরিদর্শন করে জানিয়েছিলেন হটনরোডের নিকাশী অবস্থা খারাপ যার ফলে সামান্য বৃষ্টিতে জল জমে যায় কিন্তু নিকাশী নালার উপর বেআইনী ভাবে দোকান করা হয়েছে এমনকি রাস্তা দখল করা হয়েছে, মঙ্গলবার শান্তিপূর্ণ ভাবে তাদের বোঝানো হবে এবং বৃহস্পতিবার থেকে উচ্ছেদ করা হবে। মঙ্গলবার সকালে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী হটনরোডে গিয়ে দোকানদারদের শান্তভাবে দখল সরিয়ে নেবার আবেদন করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার