আসানসোল ✍ Final Exposer

৩দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হিন্দুস্তান কেবলস পূর্নবাসন সমিতির

৩দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হিন্দুস্তান কেবলস পূর্নবাসন সমিতির

কৌশিক মুখার্জী: সালানপুর:-

দিন কয়েক আগে বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শনে আসে সিআরপিএফ এর উচ্চতম আধিকারিক সহ একটি প্রতিনিধি দল।আর তার পরেই মঙ্গলবার সালানপুর ব্লকের বন্ধ হিন্দুস্তান কেবলস গেটের সামনে ৩দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হিন্দুস্তান কেবলস পূর্নবাসন সমিতির।পাশাপাশি স্বারকলিপি প্রদান করা হয়।তাদের মূলত তিনটি দাবি হচ্ছে শিল্পের জমিতে শিল্প চাই, বেকারদের চাকরী চাই।অবিলম্বে শ্রমিক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দিতে হবে।ঠিকা শ্রমিকদের পি.এফ পেনশন সহ বকেয়া মিটিয়ে দিতে হবে।এই প্রসঙ্গে হিন্দুস্তান কেবলস পূর্নবাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন জানান ভোট এলেই একটি করে দল আসে হিন্দুস্তান কেবলস পরিদর্শন করতে।তবে আমরা চাই শিল্পের জায়গায় শিল্প হোক।কিন্তু সেটা সরকারি ভাবে ঘোষণা করে।প্রতিবার ভোটের আগে একটি করে কেন্দ্রীয় থেকে দল আসে পরিদর্শন করে চলে যায়।এখনে অনেক মানুষ রয়েছে যাদের বকেয়া টাকা রয়েছে,পূর্ন বাসন সহ বেকারদের চাকরি সেই নিয়ে তারা আলোচনা করেন না।শুধুমাত্র মানুষের মনে আসার আলো জাগিয়ে তার পর আর পাত্তা পাওয়া যায়না।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার