আসানসোল ✍ Final Exposer

বাইক চুরি ও ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি করার অপরাধে গ্রেফতার এক দুষ্কৃতি

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- বাইক চুরি ও ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি করার অপরাধে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে কোক ওভেন থানার পুলিশ। গত ১৬ মে কোক ওভেন থানার অধীন রেল কলোনির একটি ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। রেলকর্মী অনিল কুমার কদিন আগে বিহারের সাসারামে দেশের বাড়ি গিয়েছিলেন। গত ১৬ মে ভোরের দিকে বাড়ি ফিরে তিনি দেখেন তার ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন আলমারী ভেঙে সেখানে থাকা সোনা ও রুপোর কিছু গহনা ও নগদ কিছু টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতি। তিনি কোক ওভেন থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানানোর পরই কোক ওভেন থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং এলাকায় নজরদারী শুরু করে। ওই দিনই রাতের দিকে দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে জিঙ্গাসাবাদ করতে থাকায় তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন তিনদিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে দুর্গাপুর কোর্টে তোলা হয়। বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করার পরই বাদশা খানকে জিঙ্গাসাবাদ করে পুলিশ জানতে পারে রেল কলোনির বাড়িতে সে চুরি করেছে। এরপর তাকে সঙ্গে নিয়ে স্থানীয় ক্ষুদিরাম কলোনিতে তার বাড়িতে যায় পুলিশি। বাড়ির সামনেই একটি বাইকের ডিকিতে চুরির মালপত্র আছে বলে সে পুলিশকে জানায়। পুলিশ চুরি যাওয়া সোনারুপোর গহনা ও কিছু নগদ টাকা উদ্ধার করে। মঙ্গলবার কোক ওভেন থানার পুলিশ বাদশা খান কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক দুপুর আড়াইটার সময় তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার