আসানসোল ✍ Final Exposer

রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীত শ্রদ্ধার্ঘ্য চেয়ারম্যানের

কৌশিক মুখার্জী: আসানসোল:- ২২ শে মে ১৭৭২ সালে সতীদাহপ্রথা বন্ধের পৃথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তার প্রতিমূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ কাউন্সিলর ও বিশিষ্ট ব্যাক্তিত্ব। রাজা রামমোহন রায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান ছোটবেলা থেকে তিনি ঘর থেকে বেরিয়ে যান পড়াশোনার জন্য প্রথমে পাটনা, বেনারস, তিব্বতে গিয়ে বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে উঠেন। তখনকার দিনে সমাজব্যাবস্থার জন্য তার দাদা মারা যাবার পর তার বৌদিকে সতীদাহ প্রথার বলি হতে হয়েছিল পরবর্তীকালে তার বিশিষ্ট বন্ধু উইলিয়াম ক্যারির সাথে মিলে বিভিন্ন আন্দোলন করেন সেই আন্দোলনের রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর সহ বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিদের সহায়তায় সতীদাহ প্রথা বন্ধ করতে আন্দোলন গড়ে তুলেন পরবর্তী কালে লর্ড বেন্টিংক গভর্নর হয়ে আসার পর সতীদাহ প্রথা বন্ধ করে দেওয়া হয়। তার এই অবদানের জন্য আজো তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার